কুমিল্লায় আওয়ামী লীগের আস্থা প্রাণ গোপালে

১১ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): কুমিল্লা-৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের কাণ্ডারি হচ্ছেন অধ্যাপক প্রাণ গোপাল দত্ত। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্তকে উপ-নির্বাচনে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড।

শনিবার আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় প্রাণ গোপালের নাম চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: আওয়ামী লীগ সংগঠন হিসেবে ভবিষ্যতে আরও শক্তিশালী হবে

গত ৩০ জুলাই সংসদ সদস্য ও সাবেক ডেপুটি স্পিকার আলী আশরাফ রাজধানীর একটি হাসপাতালে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর পর ওই আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

অধ্যাপক প্রাণ গোপাল দত্ত কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

উপ-নির্বাচন/আরএম/কিউটি

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *