বয়স্ক অভিবাসীদের জন্য দুঃসংবাদ

১৬ নভেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): অভিবাসী শ্রমিকদের জন্য নয়া আইন করতে যাচ্ছে কুয়েত সরকার। পয়লা জানুয়ারি থেকে বয়স্ক শ্রমিকদের জন্য বন্ধ হয়ে যাবে শ্রম বাজার। নবায়ন হবে না ৬০ বছরের বেশি বয়েসি শ্রমিকদের আকামা।

স্থানীয় সংবাদমাধ্যম দৈনিক আল আনবা জনশক্তি মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ সংবাদ প্রকাশ করেছেন।

সংবাদে আরও বলা হয়, এ সিদ্ধান্ত নতুন বছর থেকে কার্যকর করা হবে।

শ্রম ও জনশক্তি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, নির্ধারিত বয়সসীমা শেষে ওই ব্যক্তিকে দেশ ত্যাগের জন্য এক থেকে তিন মাস পর্যন্ত সময় দেয়া হবে।

কুয়েত/এসকেএম/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *