কেটে ফেলা হয়েছে গায়ক আকবরের পা

বিনোদন ডেস্ক: কণ্ঠশিল্পী আকবরের একটি পা কেটে ফেলতে হয়েছে। বহু চেষ্টা করেও পা বাঁচানো যায়নি।

রোববার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে আকবরের ডান পা কেটে ফেলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী কানিজ ফাতেমা।

ডায়াবেটিস ও কিডনির জটিলতা নিয়ে ধরে হাসপাতালে চিকিৎসাধীন আকবর। কয়েক বছর ধরে নানা রোগের সাথে লড়াই করছেন তিনি। তার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে।

শরীরে পানি জমার কারণে তার ডান পায়ে ক্ষত সৃষ্টি হতে থাকে। তিনি বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এর আগে আকবর রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

জানা গেছে, এক দশক ধরে ডায়াবেটিসে ভুগছেন আকবর। এর মধ্যে কিডনি রোগে আক্রান্ত হয়ে কয়েক দফায় দেশে ও দেশের বাইরে চিকিৎসা করিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার জন্য ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন।

হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে ‘তোমার হাতপাখার বাতাসে’ গানটি গেয়ে দেশ-বিদেশের দর্শক-শ্রোতার কাছে জনপ্রিয় হয়ে উঠেন আকবর।

গায়ক আকবর/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ