আন্তর্জাতিক ডেস্ক: কৃষ্ণসাগরের ক্রিমিয়া উপদ্বীপে একের পর এক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এমন ৪২টি ড্রোন প্রতিহত করার দাবি করেছে রাশিয়া।
শুক্রবার ভোরে ক্রিমিয়ান উপদ্বীপে রুশ বিমান প্রতিরক্ষাপ্রধান টেলিগ্রামে ড্রোন হামলা প্রতিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। খবর: সিএনএনের।
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার মধ্যরাতে এসব ড্রোন হামলা চালাতে এসেছিল এবং বেশিরভাগ ড্রোনকে ইলেকট্রনিক ওয়্যারফেয়ার দিয়ে আটকে দেয়া হয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাতের আঁধারে ৪২টি ড্রোন দিয়ে রাশিয়া-অধিভুক্ত ক্রিমিয়া উপদ্বীপে আক্রমণের জন্য ইউক্রেনের প্রচেষ্টা রাশিয়ার সামরিক বাহিনী ব্যর্থ করে দিয়েছে বলে জানিয়েছে মস্কো।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে লিখেছে, ক্রিমিয়া প্রজাতন্ত্রের ভূখণ্ডে ৯টি ইউএভি (মানুষবিহীন এরিয়াল ভেহিকল) গুলি করে ধ্বংস করা হয়েছে। এ ছাড়া ইলেকট্রনিক ওয়্যারফেয়ার দিয়ে আরও ৩৩টি ইউএভি দমন করা হয়েছে এবং সেগুলো লক্ষ্যে পৌঁছেতে না পেরে বিধ্বস্ত হয়েছে।
তবে ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা জানায়নি রাশিয়া।
যুদ্ধ/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply