গণতন্ত্রকে খাটো করছে রিপাবলিকান নেতারা

১৩ নভেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): ডোনাল্ড ট্রাম্পের ভিত্তিহীন অভিযোগে সমর্থন দিয়ে রিপাবলিকান দলের সিনিয়র নেতারা মার্কিন গণতন্ত্রকে খাটো করছে বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। ওবামা বলেন, এই নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন পরিষ্কারভাবে জয়ী হয়েছেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ওবামার স্মৃতিকথা প্রকাশ উপলক্ষে আগামী রোববার সাক্ষাৎকারটি সম্প্রচারিত হবে।

সদ্য সমাপ্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল এখনও মেনে নেননি দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে জালিয়াতির অভিযোগে ইতোমধ্যে বেশ কিছু মামলা শুরু করেছেন ট্রাম্প। খবর: বিবিসি।

কয়েক জন রিপাবলিকান নেতা বাইডেনকে জয়ী বলে মেনে নিলেও বেশিরভাগই ট্রাম্পকে সমর্থন করছেন।

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, নির্বাচনে জালিয়াতির যেসব অভিযোগ আনা হচ্ছে সেগুলো এই কারণে যে ট্রাম্প হারতে পছন্দ করছেন না। তিনি বলেন, আমি আরও সমস্যা মনে করছি এই কারণে যে, অন্য রিপাবলিকান নেতারা যারা ভালোভাবে জেনে বুঝেও ট্রাম্পের সাথে গলা মেলাচ্ছেন। ওবামা বলেন, এতে কেবল আসন্ন প্রেসিডেন্ট জো বাইডেনকেই অবজ্ঞা করা হচ্ছে না বরং গণতন্ত্রকেও অবহেলা করা হচ্ছে।

নিজের স্মৃতিকথা প্রকাশ উপলক্ষে ওই সাক্ষাৎকার যুক্তরাষ্ট্রের সাবেক কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামা। দুই খণ্ডে প্রকাশ হতে যাওয়া প্রথম খণ্ডটি আগামী ১৭ নভেম্বর প্রকাশের কথা রয়েছে। ‘এ প্রমিজড ল্যান্ড’ নামের এই স্মৃতিকথাটিতে থাকছে মার্কিন সিনেট থেকে শুরু করে তার প্রথম মেয়াদে হোয়াইট হাউজে থাকার সময়কাল।

যুক্তরাষ্ট্র/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *