গাজীপুরে পোশাক কারখানার গ্যাস লাইনে বিস্ফোরণ

নিউজ ডেস্ক: গাজীপুর মহানগরীর কাশিমপুরে একটি পোশাক কারখানার গ্যাস লাইনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৭ শ্রমিক দগ্ধ হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে কাশিমপুরের দক্ষিণ জরুন এলাকায় কটনবিডি নামের একটি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল আরেফিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কারখানার একটি কক্ষে গ্যাস লাইনের লিকেজ থেকে প্রথমে আগুন ও পরে বিস্ফোরণ ঘটে। এতে পাঁচ-সাতজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক মোহাম্মদ আইয়ুব হোসেন জানান, এখানে সাতজনকে নিয়ে আসা হলে পাঁচজনকে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

বিস্ফোরণ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ