১৬ জুন ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ভারত): ভারতের গুজরাটে প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হয়েছে।
বুধবার সকালে রাজ্যের আনন্দ জেলার ইন্দ্রনাজ গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে।
তারাপুর থানার একজন কর্মকর্তা জানান, আনন্দ জেলার তারাপুরের সাথে আহমেদাবাদের ভাটামানের সংযোগকারী মহাসড়কে এ দুর্ঘটনায় নিহত ১০ জনের মধ্যে একজন শিশুও রয়েছে।
তিনি বলেন, নিহত সবাই গাড়ির যাত্রী ছিল। ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তারা প্রাণ হারায়।
নিহতদের শনাক্তের কাজ চলছে বলেও তিনি জানান।
ভারত/এসকেএম















