গুলতেকিনের স্বামী আফতাব আহমেদ মারা গেছেন

নিউজ ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ও কবি আফতাব আহমদ মারা গেছেন। তিনি প্রয়াত উপন্যাসিক হুমায়ূন আহমেদের সাবেক স্ত্রী গুলতেকিন খানের স্বামী।

সোমবার (৩ জুলাই) রাত ১০টায় ঢাকায় বনানীর ইয়র্ক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

২০১৯ সালের অক্টোবরে গুলতেকিন খানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন আফতাব আহমদ।

২০০৫ সালে শাওনকে বিয়ে করার আগে ২০০৩ সালে গুলতেকিনের সাথে বিবাহ বিচ্ছেদ হয় প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের। ডিভোর্সের পর কবি আফতাব আহমেদের সাথে বন্ধুত্ব গড়ে ওঠে গুলতেকিনের। প্রায় ৭/৮ বছরে, বন্ধুত্ব রূপ নেয় প্রেম ও প্রণয়ে। গুলতেকিনের এক ছেলে ও তিন মেয়ে নিয়ে আফতাব আহমেদের সাথে চমৎকার সময় কাটতে থাকে। আফতাব আহমেদ তৎকালীন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন।

উল্লেখ্য, ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নের তরুণ শিক্ষক হুমায়ূন আহমেদের প্রেমে পড়ে বিয়ে করেছিলেন কিশোরী গুলতেকিন। শেষ পর্যন্ত ২০০৩ সালে হুমায়ূন আহমেদের সাথে বিবাহ বিচ্ছেদ হয় গুলতেকিনের। এরপর ২০০৫ সালে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে বিয়ে করেছিলেন হুমায়ূন আহমেদ। ২০১২ সালে হুমায়ূন আহমেদ ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান।

গুলতেকিন/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *