চীন থেকে আরও ভ্যাকসিন আসছে

১৪ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): বাংলাদেশের সংগ্রহে যুক্ত হচ্ছে করোনার আরও দেড় কোটি ভ্যাকসিন। কেনার খরচ পরবে আগের চেয়েও কম। চীন থেকে এই টিকা কেনার বিষয়ে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ভার্চ্যুয়াল এ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় সভাপতিত্ব করেন।

অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চীনের সিনোফার্ম ইন্টার ন্যাশনালের সাথে চুক্তির ১৫ মিলিয়ন ডোজের মধ্যে ১৩ মিলিয়ন ডোজ আগের চুক্তিপত্রের চেয়ে কম মূল্যে পাওয়া যাবে। এর সাথে যোগ হচ্ছে নতুন প্রস্তাবিত আরও দুই মিলিয়ন ডোজ। সিনোফার্ম ভ্যাকসিন সাপ্লিমেন্ট এগ্রিমেন্ট-১ এর আওতায় সরবরাহ এবং কোভিড-১৯ মোকাবেলায় এই ১৫ মিলিয়নের বাইরে আরও ভ্যাকসিন প্রয়োজন হলে সরবরাহের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

আরও পড়ুন: ২২ লাখ ডোজ করোনা টিকা ঢাকায় পৌঁছেছে

টিকা/এএমএম/কিউটি

artnewsbd.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *