চেন্নাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৬ জনের

নিউজ ডেস্ক: ভারতের চেন্নাইয়ে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন।

বুধবার ভোরে ত্রিচি-চেন্নাই জাতীয় মহাসড়কের মধুরান্থগামের কাছে দুটি ট্রাক এবং একটি মিনি ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর: টাইমস অব ইন্ডিয়া।

চেন্নাইয়ের তিরুভান্নামালাই মন্দিরে কার্থিগাই দীপম উৎসবে অংশ নিয়ে চেন্নাই ফেরার সময় ভোর ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মিনি ট্রাকটি জানকিপুরমে পৌঁছলে সামনের একটি ট্রাককে ধাক্কা দেয়। এর পেছনে থাকা আরেকটি ট্রাক মিনি ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে মিনি ট্রাক দুটি ট্রাকের মধ্যে আটকা পড়ে। এতে মিনি ট্রাকে থাকা ছয়জন ঘটনাস্থলেই মারা যান এবং পাঁচজন গুরুতর আহত হন।

পুলিশ মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য চেঙ্গলপেট সরকারি হাসপাতালে পাঠিয়েছে।

ত্রিমুখী এ সংঘর্ষের ফলে তিন ঘণ্টারও বেশি সময় ধরে দেশটির জাতীয় এ সড়কে যান চলাচল বন্ধ ছিল।

যুদ্ধ/এসকেএম

আরও খবর পড়তেartnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ