ছুরিকাঘাতে ব্রিটিশ এমপি নিহত

১৫ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): ছুটিকাঘাতে নিহত হয়েছেন ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিব পার্টির সংসদ সদস্য ডেভিড অ্যামেস।

শুক্রবার দুপুরে তার নির্বাচনী এলাকায় ভোটারদের সাথে বৈঠকের সময় এক ব্যক্তি এই হামলা চালায়। খবর: রয়টার্স।

খবরে বলা হয়েছে, এসেক্সের বেলফেয়ার্স মেথোডিস্ট গির্জায় নির্বাচনী সভায় এই হামলার ঘটনা ঘটে। সশস্ত্র পুলিশ গির্জাটি ঘিরে রেখেছে এবং এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, জরুরি সেবা তাকে চিকিৎসা দেয়। কিন্তু তিনি ঘটনাস্থলেই মারা গেছেন। কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সন্দেহভাজন হিসেবে ২৫ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছেন।

এর আগে ঘটনাস্থলে উপস্থিত থাকা স্থানীয় কাউন্সিলর জন ল্যাম্ব বলেন, তাকে একাধিকবার ছুরিকাঘাত করা হয়েছে। আমরা নিশ্চিত নই জখম কতটা গুরুতর। কিন্তু দেখে ভালো মনে হচ্ছিল না।

বিরোধী দল লেবার পার্টির নেতা কেই স্টারমার বলেন, ভয়াবহ ও মর্মান্তিক খবর।

ক্ষমতাসীন কনজারভেটিভ দলের অভিজ্ঞ এই রাজনীতিদ ১৯৯৭ সাল থেকে এসেক্সের সাউথহেন্ড ওয়েস্টের জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

যুক্তরাজ্য/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *