জম্মু-কাশ্মীরে ভূমিকম্প

১২ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ভারতের জম্মু কাশ্মীরে। সোমবার সন্ধ্যায় জম্মু কাশ্মীরের বিস্তীর্ণ অংশে ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫দশমিক১। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে ন্যাশনাল সেন্টার অব সিসমোলজি (এনসিএস)। সংস্থাটি ভূমিকম্পের কেন্দ্রস্থল চিহ্নিত করেছে।

জানা গিয়েছে, উপত্যকার কাটরা এলাকার উত্তর-পূর্বদিকে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। গত বছরের ডিসেম্বর থেকেই বেশ কয়েকবার ভূমিকম্পে কেঁপে উঠেছে জম্মু-কাশ্মীর।

ডোডার জেলাপ্রশাসক এক বিবৃতিতে লোকজনকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেয়া হয়েছে। একই সাথে ক্ষতিগ্রস্ত এলাকার বিষয়ে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

ভূমিকম্প/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *