জার্মানিতে ওমিক্রনে প্রথম মৃত্যু

২৩ ডিসেম্বরন ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়ে জার্মানিতে প্রথম এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দেশটির রবার্ট কচ ইনস্টিটিউট ফর ইনফেকশাস ডিজিজ এ তথ্য নিশ্চিত করেছেন। খবর: এএফপি।

খবরে বলা হয়, গতকাল বুধবার জার্মানিতে নতুন করে ৮১০ জনের শরীরে ওমিক্রণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত এই ধরনে ৩ হাজার ১৯৮ জন আক্রান্ত হয়েছেন।

ওমিক্রনের দাপটে জার্মানিতে বেড়েই চলেছে করোনার সংক্রমণ। পরিস্থিতি সামাল দিতে বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছে দেশটি। ২৮ ডিসেম্বর থেকে দেশটিতে ১০ জনের বেশি লোক ব্যক্তিগত কাজে একত্র হতে পারবেন না। বন্ধ থাকবে নৈশক্লাবগুলো। একই দিন থেকে ফুটবল খেলা দেখতে মাঠে যেতে পারবেন না দর্শকেরা।

করোনার হালনাগাদ তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, মহামারি শুরুর পর থেকে জার্মানিতে এখন পর্যন্ত ৬৯ লাখ ১৫ হাজার ৩৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর করোনায় মারা গেছেন ১ লাখ ১০ হাজার ২৩৪ জন।

জার্মানি/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ