১৫ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): জার্মানির পশ্চিমাঞ্চলে ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় নিহত বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে অনেকে।
বুধবার রাতে জার্মানির একাধিক প্রদেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বন্যায় এসব হতাহতের ঘটনা ঘটে। খবর: রয়টার্স।
খবরে জানা যায়, বন্যায় কমপক্ষে ছয়টি বাড়ি ধসে পড়েছে। ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে আরও ২৫টি বাড়ি।
রয়টার্সের খবরে বলা হয়, রাইনল্যান্ড-পালাটিনেট প্রদেশের আরভেইলার জেলায় বন্যায় এসব মৃত্যুর পাশাপাশি বহু মানুষ নিখোঁজ রয়েছেন। নদীর পানি তীর উপচে লোকালয়ে প্রবেশের পর বাড়িঘরের ভেতর আটকা পড়া প্রায় ৫০ জন ছাদে আশ্রয় নিয়েছে। এ ছাড়া নর্থ রাইন-ওয়েস্টফেলিয়া প্রদেশে ফায়ার সার্ভিসের দুই কর্মীর মৃত্যু হয়েছে।
বন্যা/এসকেএম















