জুরাইনে দিনদুপুরে বাসে আগুন

নিউজ ডেস্ক: রাজধানীর জুরাইন এলাকায় দিনদুপুরে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার বেলা ২টা ৪০ মিনিটের দিকে বাসটিতে আগুন দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের সদর দপ্তর।

ফায়ার সার্ভিস বলেছে, বাসটি রাইদা পরিবহনের। এতে কেউ হতাহত হয়নি। খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

‘ভোট বর্জন’ ও বর্তমান সরকারকে ‘অসহযোগিতার’ আহ্বান জানিয়ে তিন দিন প্রচারপত্র বিতরণ ও গণসংযোগের পর আজ সারা দেশে সকাল-সন্ধ্যা অবরোধ চলছে বিএনপির।

বিএনপির ডাকা অবরোধ কর্মসূচি শুরুর আগে গতকাল শনিবার রাতে রাজধানীর গুলিস্তান ও মিরপুরে দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। নাশকতার এ দুই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

রাত সোয়া ৯টার দিকে প্রথমে গুলিস্তানে টোল প্লাজার পাশে যাত্রীবাহী একটি বাসে আগুন দেয়া হয়। এরপর রাত সাড়ে ১০টার দিকে মিরপুর ১৩ নম্বরে আরেকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

বাসে আগুন/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *