০৪ নভেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব। এরই মধ্যে নিজের বড় জয়ের ঘোষণা দিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা নির্বাচনে জিতে গেছি। ওরা আমাকে ধরতেই পারবে না। ভোট গণনার বিতর্ক নিরসনে সুপ্রিমকোর্টে যাওয়ার সিদ্ধান্তের কথাও জানান তিনি।
সব শেষ পাওয়া খবর, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাইডেন পেয়েছেন ২২৪টি ইলেকটোরাল ভোট। ট্রাম্প পেয়েছেন ২১৩টি। খবর: এএফপি।
ডোনাল্ড ট্রাম্প ২৩টি রাজ্যে বিজয়ী হয়েছেন। যার মধ্যে ফ্লোরিডা, টেক্সাস, ইন্ডিয়ানা, কেন্টাকি, মিসৌরি ও ওহাইও অন্যতম।
বাইডেন জিতেছেন ১৮টি রাজ্যে। যার মধ্যে ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক ও ওয়াশিংটনও রয়েছে।
এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজ্যের ফল আসেনি। নির্বাচনে জয়ী হতে হলে কমপক্ষে ২৭০টি ইলেকটোরাল ভোট পেতে হবে।
















Leave a Reply