টঙ্গীতে তুলার গুদামে আগুন

১৭ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক, গাজীপুর): গাজীপুর টঙ্গীতে একটি তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গুদামে রক্ষিত তুলা, তৈরির কাঁচামাল ও মেশিনপত্র পুড়ে গেছে।

মঙ্গলবার রাতে টঙ্গীর বড়দেওড়া মাইনুদ্দিন মার্কেট এলাকায় এটিবি কটন লাইন নামে ওই মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে টঙ্গী দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। এত প্রায় ৭০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে বলে গুদাম মালিকের দাবি।

এলাকাবাসী জানান, রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই গুদামে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশের তুলা, তুলা তৈরির কাঁচামাল ও মেশিনপত্রে ছড়িয়ে পড়ে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী দমকল বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হাসান জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। আমাদের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ড/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ