০৭ মার্চ ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): করোনা ভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছেন তিব্বতের নেতা দালাইলামা। নিজে টিকা নিয়ে উপযুক্ত ব্যক্তিদের টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার ভারতের ধর্মশালা শহরে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণ করেন দালাইলামা। খবর: বিবিসি।
খবরে বলা হয়, টিকা নিতে দালাইলামা নিজেই নিবন্ধন করেছেন।
টিকা গ্রহণের পর দালাইলামা বলেন, গুরুতর সমস্যার প্রতিরোধ করতে মানুষের টিকা নেয়া জরুরি। এটি খুব সহায়ক, খুব ভালো।
ভারতে গত ১৬ জানুয়ারি টিকা কার্যক্রম শুরু হয়। এই কার্যক্রমের আওতায় প্রথমে স্বাস্থ্যকর্মী ও সম্মুখসারির কর্মীদের টিকা দেয়া হয়। এরপর ১ মার্চ থেকে ৬০ বছরের বেশি বয়সী এবং ৪৫ থেকে ৫৯ বছর বয়সী অসুস্থ রোগীদের টিকা কার্যক্রমের আওতায় আনা হয়।
গত বছর বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে দালাইলামা বলেন, করোনা মহামারি মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। মানুষের ভেতর মায়ার অনুভূতি তৈরি করেছে।
এদিকে ভারত সরকারের পক্ষ থেকে আগামী জুলাইয়ের শেষ পর্যন্ত ৩০ কোটি মানুষকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে।
বিবিসির তথ্যমতে, ভারতে এখন পর্যন্ত প্রায় ১ কোটি ১০ লাখ করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। মৃত্যু হয়েছে ১ লাখ ৫৭ হাজার মানুষের।
দালাইলামা/এসকেএম
















Leave a Reply