টিকা নিলেন সেনাপ্রধান

১৪ ফেব্রুয়ারি ২০২১ (নিউজ ডেস্ক): সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) করোনা ভাইরাস টিকা নিয়েছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এ তথ্য জানানো হয়।

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরার পর প্রথম কর্মদিবসেই তিনি টিকা নেন। এ সময় তিনি কোন প্রকার গুজবে কান না দিয়ে করোনার টিকা নিতে সকলের প্রতি আহ্বান জানান।

দেশের জনসাধারণ তথা সেনাবাহিনীর সদস্যদের জন্য করোনা ভাইরাসের টিকা নেয়ার সুব্যবস্থা করায় সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী শুরু হয় করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি। সেনাবাহিনী প্রধান নির্দেশ দেন এর আওতায় দেশের সবগুলি সম্মিলিত সামরিক হাসপাতালে টিকাদান কার্যক্রম শুরু করার।

কার্যক্রম শুরুর প্রথম ধাপে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ১৮ হাজার ২৬৯ জনকে টিকা দেয়া হয়। এতের কর্মরত ও অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্য এবং তাদের পরিবারের সদস্যরাসহ অসামরিক ব্যক্তিদের টিকা দেয়া হয়।

উল্লেখ্য, সেনাবাহিনীর ২৬টি টিকাদান কেন্দ্রে এ টিকা কার্যক্রম চলছে।

সেনাপ্রধান/এসকেএম/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *