টিকা নিলে মিলবে ওমরাহ পালনের অনুমতি

এপ্রিল ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): কোভিড -১৯ এর টিকা নেয়া লোকজনকেই কেবল ওমরাহ পালনের অনুমতি দেয়া হবে। রমজান মাস থেকে যারা টিকা নিবেন শুধু তাদের জন্যই বছরব্যাপী ওমরাহ পালনের সুযোগ থাকছে। এমনটাই জানালো সৌদি কর্তৃপক্ষ।

সোমবার হজ্ব ও ওমরাহ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, তিন ধরনের লোককে টিকা গ্রহণকারী হিসেবে বিবেচনা করা হবে। যারা টিকার দুটি ডোজই গ্রহণ করেছে, অন্তত ১৪ দিন আগে টিকার একটি ডোজ গ্রহণ করেছে এবং যারা সংক্রমণ থেকে সেরে উঠেছে। এসব লোকই কেবল ওমরাহ পালন এবং মক্কার গ্র্যান্ড মসজিদে নামাজ পড়ার অনুমতি পাবে।

মন্ত্রণালয় থেকে আরও বলা হয়, এই নিয়ম রমজান মাসের শুরুতেই চালু হবে। তবে কতোদিন চলবে তা স্পষ্ট নয়।

সৌদি বাদশাহ সালমান গত মাসে হজ্ব মন্ত্রণালয়ের মন্ত্রী পরিবর্তন করেন। এর পরই নতুন এ ঘোষণা এলো।

করোনা মহামারির কারণে আধুনিক ইতিহাসে সৌদি আরব প্রথমবারের মতো গত বছর সীমিত পরিসরে হজ্বের আয়োজন করে। দেশটিতে বসবাসরত ১০ হাজার মুসলিমকে হজ্বে অংশ নেয়ার অনুমতি দেয়া হয়। ২০১৯ সালে বিশ্বের ২৫ লাখ মুসলমান হজ্ব সম্পাদন করেছিল। তবে চলতি বছর ঠিক কি পরিমাণ লোককে হজ্জের অনুমতি দেয়া হবে তা এখনও স্পষ্ট নয়।

উল্লেখ্য, সৌদি আরবে তিন লাখ ৯৩ হাজার লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে ৬ হাজার ৭০০ জন।

হজ্ব/এএমএম/টিটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *