টেনিসে চ্যাম্পিয়ন সুস্মিতা

১৪ ডিসেম্বর ২০২০ (স্পোর্টস ডেস্ক): জাতীয় টেনিসে মেয়েদের এককে চ্যাম্পিয়ন সুস্মিতা সেন। বাবা-মা খুব খুশি। বাবা অমল চন্দ্র সেন একসময় চেয়েছিলেন মেয়ে পড়াশোনা শেষে ভালো চাকরি করবে। এখন তিনিও চাইছেন টেনিস নিয়েই পড়ে থাকুক মেয়ে।

বাবার চাওয়ার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে সুস্মিতাও জানান, সব বাবা-মা’ই আগে চায় সন্তানের শিক্ষা। ঝালকাঠি মহিলা কলেজের ছাত্রী সুস্মিতারও চাওয়া আছে। যেতে চান অনেকদূর।

বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের ভক্ত অমল মেয়ের নামও রাখেন সাবেক বিশ্ব সুন্দরীর নামে। মেয়ে টেনিসের টানে র‌্যাকেট হাতে তুলে নেয়ায় এতটুকু বিরাগ নেই তার।

বরং তিনি খুশি সুস্মিতা টেনিসের র‌্যাকেট হাতে তুলে নেয়ায়। ব্যাডমিন্টন দিয়ে খেলায় হাতেখড়ি। টেনিসে খেলছেন বছরছয়েক ধরে। টেনিসই এখন সুস্মিতার ধ্যান-জ্ঞান।

খেলা/এসকেএম