০৭ আগস্ট ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, জাপান): জাপানের রাজধানী টোকিওতে একটি ট্রেনে ছুরি হামলায় নারীসহ কমপক্ষে ১০ জন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার স্থানীয় সময় রাত পৌনে ৯টার দিকে ওদাকিও ট্রেন লাইনের সেইজগাকুয়েন স্টেশনে ওই ছুরি হামলার ঘটনা ঘটে। খবর: বিবিসি।
৩৬ বছর বয়সি ওই হামলাকারীকে আটক করেছে পুলিশ।
আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে রেলকর্মীরা। এদের মধ্যে এক ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক বরে জানিয়েছেন চিকিৎসক।
জাপানে এ ধরনের হামলা খুবই বিরল। অলিম্পিকের জন্য নিরাপত্তার চাঁদরে এখন পুরোপুরি ঢাকা টোকিও।
এ ঘটনার পর বেশ কিছুক্ষণ ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল বলেও জানা যায়।
ছুরি হামলা/এসকেএম















