০৯ নভেম্বর (আন্তর্জাতিক ডেস্ক): যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনকে অভিনন্দন জানাচ্ছে গোটা বিশ্ব । কিন্তু এখনও পরাজয় স্বীকার করেননি ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে কারচুপির অভিযোগ এনে সুপ্রীম কোর্টে যাওয়ার কথাও বলেছেন।
তবে, নির্বাচনে পরাজয় মেনে নিতে ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছেন তার স্ত্রী ও বর্তমান ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। খবর: সিএনএন।
গত মাসে মেলানিয়াকে সর্বশেষ তার স্বামী ডোনাল্ড ট্রাম্পের পক্ষে প্রচারণায় দেখা গেছে। এর আগে ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা ও জামাতা জারেড কুশনার তাকে নির্বাচনের ফলাফল মেনে নিতে অনুরোধ করেন।
তবে ট্রাম্প দাবি করেছেন, জালিয়াতি করে ডেমোক্রেটরা বিজয়ী হয়েছে। নির্বাচনের ফল নিয়ে তিনি আদালতে যাওয়ার কথাও বলেছেন।
প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে ট্রাম্পকে পরাজিত করেন। এর আগে দীর্ঘ রাজনীতিক জীবনে ১৯৭৩ থেকে ২০০৯ অবধি বাইডেন ছিলেন ডেলাওয়্যারের ডেমোক্র্যাট সিনেটর। এরপর ২০০৯ থেকে ২০১৭ অবধি প্রেসিডেন্ট বারাক ওবামার দুই দফার মেয়াদে বাইডেন ছিলেন ভাইস প্রেসিডেন্ট।
আন্তর্জাতিক/এসকেএম
















Leave a Reply