তুরস্কে অগ্নিনির্বাপক বিমান বিধ্বস্ত

১৫ আগস্ট ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): তুরস্কের দক্ষিণাঞ্চলীয় আদানা প্রদেশে দাবানল নেভানোর কাজে অংশ নেয়া রাশিয়ার একটি অগ্নিনির্বাপক বিমান বিধ্বস্ত হয়ে আট জন নিহত হয়েছেন।

শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর: সিএনএন।

বিবৃতিতে জানানো হয়, নৌবাহিনীর বিমান বি-২০০ সিএইচএস শনিবার মস্কো সময় ৩টা ১০ মিনিটে আদানা প্রদেশে বিধ্বস্ত হয়। এ সময় বিমানের পাইলট, ক্রুসহ রাশিয়ার পাঁচজন এবং তুরস্কের তিন নাগরিক ছিলেন। দুর্ঘটনায় তারা সবাই প্রাণ হারান। আগুন নেভানোর মিশন থেকে ফিরে বিমানটি অবতরণের সময় বিধ্বস্ত হয় বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

উল্লেখ্য, রাশিয়ার উভচর শ্রেণির বিমানটি মস্কোর কাছ থেকে ভাড়া করেছিল আঙ্কারা। গত ৮ জুলাই বিমানটিকে তুরস্কে পাঠানও হয়। এ বিমান একসাথে ১২ টন পানি বহন করতে পারে।

বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্ল।

বিমান দুর্ঘটন/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *