দক্ষিণ অঞ্চলে ইউক্রেনের পাল্টা আক্রমণ

২৯ জুলাই ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক, ইউক্রেন): গত কয়েক সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো ইউক্রেনের রাজধানী কিয়েভ অঞ্চলে বোমা হামলা জোরদার করেছে রাশিয়া। অন্যদিকে ইউক্রেন তার দক্ষিণাঞ্চলে রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ জোরদার করেছে।

বৃহস্পতিবার কিয়েভের আঞ্চলিক গভর্নর ওলেক্সি কুলেবা টেলিগ্রামে এ তথ্য নিশ্চিত করেছেন। খবর: রয়টার্স।

তিনি বলেন, ইউক্রেনের রাজধানীর প্রান্তে ভিশোরোদ জেলার সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্রে আঘাতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

এদিকে পার্লামেন্টে ভাষণের সময় জেলেনস্কি বলেন, রাশিয়া আমাদের হুমকি দেয় কিনা তাতে কিছু যায় আসে না। বিমান হামলার সাইরেন হোক বা অন্য কিছু, যেটা গুরুত্বপূর্ণ তা হলো ইউক্রেনীয়দের দৃঢ়তা অন্যদেশগুলোকে মুগ্ধ করেছে।

সংঘাতের শুরু থেকে রুশ বাহিনী কিয়েভ দখল করতে চেয়েও ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধের মুখে পিছু হটেছিল। কিন্তু সম্প্রতি এই আক্রমণটি কিয়েভের স্বাভাবিকতার অনুভূতিকে ভেঙে দিয়েছে।

আঞ্চলিক গভর্নর ব্যাচেস্লাভ চৌসভ ইউক্রেনীয় টিভিতে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ছয়টির বেশি রাশিয়ান ক্ষেপণাস্ত্র কিয়েভের উত্তর-পূর্বে চেরনিহিভ অঞ্চলে আঘাত করেছে। কিয়েভকে যেভাবে কয়েক সপ্তাহ ধরে টার্গেট করা হয়েছিল, চেরনিহিভকে সেভাবে করা হয়নি। এটি ছিল ইউক্রেনের রাষ্ট্রীয় সার্বভৌমত্ব দিবসে রাশিয়ার শুভেচ্ছা জানানোর তরিকা।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বিমানগুলিকে খেরসন অঞ্চলের সুদূর উত্তরে একটি ইউক্রেনীয় ব্রিগেড আক্রমণ করেছে। এতে গত ২৪ ঘন্টায় তাদের ১৩০ জনের বেশি সেনা মারা গেছে।

যুদ্ধ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ