দক্ষিণ আফ্রিকায় বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৩৪১

১৫ এপ্রিল ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): দক্ষিণ আফ্রিকার বন্দর নগরী ডারবান এবং পার্শ্ববর্তী কওয়াজুলু-নাতাল প্রদেশে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে প্রাণহানির সংখ্যা বেড়ে ৩৪১ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার দেশটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

গত সোমবার শুরু হওয়া বৃষ্টিপাতে পুরো অঞ্চলে বন্যায় বহু বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। ঘরবাড়ি, রাস্তাঘাট ধ্বংস হয়েছে। বন্যার পানির তোড়ে ভেসে গেছে বহু মানুষ।

কওয়াজুলু-নাটাল প্রদেশের প্রধান সিহলে জিকালালা বলেন, বন্যায় ৪০ হাজার ৭২৩ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ৩৪১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে, যা দুঃখজনক।

প্রাদেশিক প্রধান আরও বলেন, ‘ক্ষয়ক্ষতির মাত্রা আমরা নিশ্চিত করতে পারি। হিসাব এখনও চলছে। ক্ষয়ক্ষতি কয়েক বিলিয়ন র‍্যান্ড (দক্ষিণ আফ্রিকার মুদ্রা) ছাড়িয়ে যেতে পারে। এই বন্যা এই প্রদেশ এবং সম্ভবত আমাদের দেশের ইতিহাসে নজিরবিহীন দুর্যোগ সৃষ্টি করেছে।

আফ্রিকার দক্ষিণ-পূর্বাঞ্চলে সামুদ্রিক আবহাওয়ার প্রভাব রয়েছে। বৈশ্বিক উষ্ণায়নের কারণে সেখানকার আবহাওয়া পরিস্থিতির অবনতি হচ্ছে বলে মনে করছেন বিজ্ঞানীরা। সামনের দশকগুলোতে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা গত বুধবার ক্ষতিগ্রস্ত প্রদেশটি পরিদর্শন করেছেন। এই দুর্যোগকে তিনি ‘ব্যাপক আকারের বিপর্যয়’ হিসেবে বর্ণনা করেন। প্রেসিডেন্ট বলেন, অবশ্যই এটা জলবায়ু পরিবর্তনের অংশ।

বন্যা/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *