দুই দিন সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা

২৫ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): আগামীকাল মঙ্গল ও পরদিন বুধবার পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ এলাকায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। পাশাপাশি এ দুই দিন সুন্দরবনে নতুন করে কোনও জেলে, বাওয়ালি ও মৌয়াল প্রবেশ করতে পারবেন না।

সোমবার পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বন সংরক্ষক (এসিএফ) এমএ হাসান বিষয়টি জানিয়েছেন।

ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসনের সাতক্ষীরার শ্যামনগর সফর ও সুন্দরবনে ভ্রমণ উপলক্ষে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।

এমএ হাসান বলেন, রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় আসবেন। রাজকুমারীর সার্বিক নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে মঙ্গল ও বুধবার সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবনে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

জানা গেছে, বুধবার সকাল সাড়ে নয়টায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের টাইগার পয়েন্টে হেলিকপ্টারযোগে অবতরণ করবেন রাজকুমারী ম্যারি। এরপর মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলী এলাকায় জলবায়ু সহনশীল কৃষি দেখবেন। পরে ‘আকাশলীনা ইকো ট্যুরিজম’ ইকোপার্ক পরিদর্শন করবেন রাজকুমারী।

ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর বসবাসের এলাকায় সাইক্লোন শেল্টার ও বেড়িবাঁধ পরিদর্শন করবেন। রাজকুমারী কথা বলবেন বাঁধের পাশে বসবাসকারী ক্ষতিগ্রস্ত মানুষের সাথে।

দুপুরে বুড়িগোয়ালিনীর বরষা রিসোর্টে অবস্থান করবেন। বুধবার বিকেল চারটায় হেলিকপ্টারযোগে ঢাকায় ফিরবেন ডেনমার্কের রাজকুমারী।

সুন্দরবন/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *