দুই পাইলটসহ জাপানে যুদ্ধবিমান নিখোঁজ

১ ফেব্রুয়ারি ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): জাপানে একটি এফ-১৫ যুদ্ধবিমান নিয়মিত মহড়ার সময় দুই পাইলটসহ নিখোঁজ হয়েছে।

সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, মধ্যাঞ্চলীয় ইশিকাওয়া প্রদেশে কোমাৎসু বিমানঘাঁটি থেকে উড্ডয়নের পর জাপান বিমানবাহিনীর এফ-১৫ যুদ্ধবিমানটি রাডারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

সোমবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টার দিকে রাডার থেকে বিচ্ছিন্ন হওয়ার সময় যুদ্ধবিমানটির অবস্থান ছিল জাপান সাগরের ওপরে।

ধারণা করা হচ্ছে, জাপানি ওই যুদ্ধবিমানটি সাগরে বিধ্বস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত বিমানের কোনও ধ্বংসাবশেষ অথবা নিখোঁজ দুই পাইলটের হদিস পাওয়া যায়নি।

জাপানের বিমানবাহিনী সূত্রে জানানো হয়েছে, জাপান সাগরের যে অংশে বিমানটি নিখোঁজ হয়েছে, সেখানে পানির ওপর ভাসমান কিছু বস্তু দেখা গেছে।

জাপান/এসকেএম

http://www.artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ