২২ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, যে কোন দুর্যোগই আসুক না কেন, সবকিছু মোকাবেলা করে শেখ হাসিনা সরকার মানুষের জন্য সব কিছু করবে।
রোববার পিরোজপুরের নেছারাবাদে উপজেলা প্রশাসন আয়োজিত করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আমাদের ইতিহাসে শেখ হাসিনার আমল স্বর্ণালী অধ্যায়। দেশের ইতিহাসে এতো ভালো রাষ্ট্র পরিচালনা আর কেউ করেননি। তিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, দেশের মানুষকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি মানুষের বিপদ-আপদ, অভাব-অনটন দূর করতে সহায়তা করছেন।
নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোশারেফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, জেলা পরিষদের প্রধান নির্বাহী রেবেকা খান ও নেছারাবাদ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হক।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পিরোজপুর জেলা পূজা উদাযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল বসু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম নারায়ণ চৌধুরীসহ অন্যরা ছিলেন।
শ ম রেজাউল করিম/এসকেএম
















Leave a Reply