দেশের বিরুদ্ধে অপপ্রচারকারীদের স্বরূপ তুলে ধরতে হবে

০৭ অক্টোবর ২০২১ (নিউজ ডস্ক): যারা বিদেশে বসে দেশের বিরুদ্ধে অপপ্রচার করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায় তাদের স্বরূপ গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

বুধবার রাতে সৌদি আরবের মক্কায় প্রবাসী সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে। তখন অনাকাঙ্ক্ষিত কিছু ন্যাক্কারজনক ঘটনা আমরা লক্ষ্য করছি। কিছু পলাতক ও দণ্ডিত ব্যক্তি বিদেশে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের বিরুদ্ধে মিথ্যাচার করছে। কোথা থেকে কিভাবে এসব মিথ্যাচার করা হচ্ছে এবং সেটা যাতে প্রতিরোধ করা যায়, সরকার সেটা খতিয়ে দেখছে।

শ ম রেজাউল করিম বলেন, বিএনপি স্বাধীনতাবিরোধীদের ওপর ভর করে, বিদেশের উপর নির্ভর করে, মিথ্যাচারের মাধ্যমে রাজনীতি শুরু করেছিল। এখনও তাদের সম্পদই মিথ্যাচার। তবে তাদের এই মিথ্যাচার দেশের মানুষ গ্রহণ করছে না, বিশ্বাস করছে না। এ কারণে দেশের ভেতর সুবিধা না হওয়ার তারা বিদেশে কার্যক্রম শুরু করেছে।

তিনি বলেন, বিএনপির মৌলিক ধর্মই হচ্ছে মিথ্যাচার এবং স্বাধীনতাবিরোধীদের পুনর্বাসন করা। বিএনপি স্বাধীনতাবিরোধীদের রাষ্ট্রক্ষমতায় প্রতিষ্ঠিত করেছে। সংবিধান সংশোধন করে ধর্মভিত্তিক রাজনীতি চালু করেছে। বিএনপিই মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে ধ্বংস করেছে। সম্প্রতি তারা প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রের সফরকালেও উশৃঙ্খলতা দেখিয়েছে।

মন্ত্রী বলেন, দেশের মানুষ এখন শান্তিতে আছে। বিশ্বে বাংলাদেশকে নিয়ে এখন প্রশংসা হয়। অভাবনীয় উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এ উন্নয়নের বাংলাদেশ বিনির্মাণে প্রবাসীদের বিশাল অবদান আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশের উন্নয়নে অবদান রাখা এ রেমিটেন্স যোদ্ধাদের বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছে। বিদেশি গণমাধ্যমে দেশের উন্নয়ন চিত্র তুলে ধরার পাশাপাশি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রকারীদের স্বরূপ তুলে ধরার জন্য এসময় প্রবাসী সাংবাদিকদের আহ্বান জানান মন্ত্রী।

বাংলাদেশ হজ অফিস, জেদ্দার কাউন্সিলর (হজ) মোহাম্মদ জহিরুল ইসলাম, কৃষক লীগ, সৌদি আরব শাখার সভাপতি কামরুল হাসান জুয়েল, রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়া সৌদি আরব পশ্চিমাঞ্চলের সভাপতিসহ বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা ও প্রবাসী আওয়ামী লীগ নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

শ ম রেজাউল করিম/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *