দেশে ফিরলেন শাকিব খান

১৭ আগস্ট ২০২২ (বিনোদন ডেস্ক): দেশে ফিরলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান। দীর্ঘ নয় মাস পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন তিনি।

বুধবার দুপুর ১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করেন শাকিব খান। এরপর দুপুর ১টা ২০ মিনিটের দিকে বিমানবন্দর থেকে বের হন এই তারকা।

এ সময় শাকিব খানকে বিমানবন্দর এলাকায় জড়ো হওয়া ভক্তরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সেই সাথে ভক্তরা নানা স্লোগান দিতে থাকেন।

এর আগে এদিন সকাল থেকে বিমানবন্দর এলাকায় ভিড় করতে থাকেন শাকিবিয়ানরা। বেলা বাড়ার সাথে সাথে ভক্ত-অনুরাগীর সংখ্যাও বাড়তে থাকে।

ভক্তদের হাতে ব্যানার ছাড়াও ফেস্টুন ও ফুল দেখা যায়। আর ব্যানারে প্রিয় তারকাকে নিয়ে সাজানো বিভিন্ন বাক্য ছিল চোখে পড়ার মতো।

এর আগে মঙ্গলবার (১৬ আগস্ট) নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন শাকিব খান।

গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন শাকিব খান। দেশটির নাগরিকত্ব লাভের জন্য দীর্ঘ নয় মাস মাতৃভূমি থেকে প্রবাসে থাকেন। আর এবার নিজ দেশে ফিরলেন এই তারকা।

শাকিব খান/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *