দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন লঙ্কান প্রেসিডেন্ট

১১ জুলাই ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক, শ্রীলংকা): দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। নৌ বাহিনীর তত্বাবধানে হেলিকপ্টারে করে দেশটির লাগোয়া কাতুনায়েকে নামে একটি বিমান ঘাঁটিতে এসেছেন রাজাপাকসে।

লঙ্কান গণমাধ্যমগুলোর বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

খবরে বলা হয়, দেশ ছেড়ে দুবাই যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন রাজাপাকসে। সেখানেই তিনি আশ্রয় নেবেন বলে ধারণা করা হচ্ছে। ব্যাপক নিরাপত্তায় ঘেরা বিমান ঘাটিতে নিজের কাছের লোকজনদের নিয়ে দুটি হেলিকপ্টারে করে পৌছেন প্রেসিডেন্ট।

গত শনিবার প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে রাজধানী কলম্বোতে জড়ো হয়ে বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ। এক পর্যায়ে তারা প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে পড়ে। এর আগে নৌ বাহিনীর সহায়তায় একটি নৌ ক্যাম্পে আশ্রয় নেন গোতাবায়া রাজাপাকসে।

পরে দেশটির জাতীয় সংসদের স্পিকার জানান, পদত্যাগ করতে সম্মত হয়েছে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।

শ্রীলংকা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ