করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে মারা গেছেন ৩ হাজার ৮১৮ জন। এই সময়ের মধ্যে আক্রান্ত হয়েছেন ৮৯ হাজার ৯৬০ জন।

বুধবার ভোররাতে ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মরণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭২ লাখ ৮০ হাজার ৪০৭ জন। মোট মারা গেছেন ৪ লাখ ১২ হাজার ৫৮ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৩৫ লাখ ৯১ হাজার ১৬০ জন।
গত ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৭২২ জন। যুক্তরাষ্ট্রে শেষ ২৪ ঘন্টায় মারা গেছেন ৯৩৫ জন। এই পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৪১ হাজার ২১৫ জন। এ পর্যন্ত মারা গেছেন ১ লাখ ১৩ হাজার ৯৯০ জন। সুস্থ হয়েছেন ৭ লাখ ৮২ হাজার ১৪২ জন।
ব্রাজিলে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৫৬২ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭ লাখ ১৯ হাজার ৪৪৯ জন। সেখানে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৫২৮ জন। দেশটিতে মোট মারা গেছেন ৩৭ হাজার ৮৪০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ২৫ হাজার ৬০২ জন।
রাশিয়ায় গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৮ হাজার ৫৯৫ জন। গেল ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন ১৭১ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৮৫ হাজার ২৫৩ জন। এ পর্যন্ত মারা গেছেন ৬ হাজার ১৪২ জন। সুস্থ হয়েছেন ২ লাখ ৪২ হাজার ৩৯৭ জন।
গত ২৪ ঘন্টায় যুক্তরাজ্যে ১ হাজার ৭৪১ জন আক্রান্ত হয়েছেন। এ সময়ের মধ্যে মারা গেছেন ২৮৬ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৯ হাজার ১৪০ জন। মারা গেছেন ৪০ হাজার ৮৮৩ জন।
স্পেনে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ২৪৯ জন। গত ২৪ ঘন্টায় সেখানে কেউ মারা যাননি। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৯ হাজার ৪৬ জন। মোট মৃতের সংখ্যা ২৭ হাজার ১৩৬ জন।
ভারতে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ২১৮ জন। গেল ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন ২৭৭ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭৬ হাজার ১৪৬ জন। এ পর্যন্ত মারা গেছেন ৭ হাজার ৭৫০ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৬৬৭ জন।
ইতালিতে এই পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৫ হাজার ৫৬১ জন। মারা গেছেন ৩৪ হাজার ৪৩ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৭৯ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ২৮৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৬৪৬ জন।
গত ২৪ ঘন্টায় পেরুতে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৪০ জন। গেল ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন ১৬৭ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩ হাজার ৭৩৬ জন। এ পর্যন্ত মারা গেছেন ৫ হাজার ৭৩৮ জন। সুস্থ হয়েছেন ৯২ হাজার ৯২৯ জন।
গত ২৪ ঘন্টায় জার্মানিতে আক্রান্ত হয়েছে ৩১১ জন। গেল ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন ৪৮ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮৬ হাজার ৫১৬ জন। এ পর্যন্ত মারা গেছেন ৮ হাজার ৮৩১ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৭০ হাজার ২০০ জন।
ফ্রান্সে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৪০৩ জন। মারা গেছেন ৮৭ জন। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৫৯১ জন। এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ২৯৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭১ হাজার ৫০৬ জন।

এদিকে, তালিকার ২০ নম্বরে থাকা বাংলাদেশে গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ৪৫ জন। এ পর্যন্ত মারা গেছেন ৯৭৫ জন। বাংলাদেশে গত ২৪ ঘন্টায় রোগী শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৭১ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭১ হাজার ৬৭৫ জন। সুস্থ হয়েছেন ১৫ হাজার ৩৩৭ জন।
এছাড়াও গত ২৪ ঘন্টায় মেক্সিকোতে ৩৫৪ জন (মোট ১৪ হাজার ৫৩), পাকিস্তানে ১০৫ জন (মোট ২ হাজার ১৭২), দক্ষিণ আফ্রিকায় ৮২ জন (মোট ১ হাজার ১৬২), ইরানে ৭৪ জন (মোট ৮ হাজার ৪২৫), কানাডায় ৬০ জন (মোট ৭ হাজার ৮৯৫), ইকুয়েডরে ৪৮ জন (মোট ৩ হাজার ৬৯০), ইন্দোনেশিয়ায় ৪০ জন (মোট ১ হাজার ৯২৩), সৌদি আরবে ৩৭ জন (মোট ৭৮৩), মিশরে ৩৫ জন (মোট ১ হাজার ৩০৬), সুইডেনে ২৩ জন (মোট ৪ হাজার ৭১৭), চিলিতে ১৯ জন (মোট ২ হাজার ২৮৩), তুরস্কে ১৮ জন (মোট ৪ হাজার ৭২৯), পোল্যান্ডে ১৭ জন (মোট ১ হাজার ১৮৩), নেদারল্যান্ডসে ১৫ জন (মোট ৬ হাজার ৩১), রোমানিয়ায় ১৫ জন (মোট ১ হাজার ৩৫৪), আফগানিস্তানে ১৫ জন (মোট ৩৮৪), বেলজিয়ামে ১৩ জন (মোট ৯ হাজার ৬১৯), ইউক্রেনে ১৩ জন (মোট ৮১০), স্যুইজারল্যান্ডে ১১ জন (মোট ১ হাজার ৯৩৪), আলজেরিয়ায় ৯ জন (মোট ৭২৪), আয়ারল্যান্ডে ৮ জন (মোট ১ হাজার ৬৯১), পর্তুগালে ৭ জন (মোট ১ হাজার ৪৯২), ফিলিপাইনে ৬ জন (মোট ১ হাজার ১৭), আর্জেন্টিনায় ৫ জন (মোট ৬৯৮), মরক্কোতে ২ জন (মোট ২১০), হাঙ্গেরিতে ২ জন (মোট ৫৫০), ইসরাইলে ১ জন (মোট ২৯৯ জন), দক্ষিণ কোরিয়ায় ১ জন (মোট ২৭৪) ও গ্রিসে ১ জন (মোট ১৮৩) মারা গেছেন।
অন্যদিকে, গত ২৪ ঘন্টায় চীন (মোট ৪ হাজার ৬৩৪), কলম্বিয়া (মোট ১ হাজার ৩০৮ জন), জাপান (মোট ৯১৬ জন), অস্ট্রিয়া (মোট ৬৭২), ডেনমার্কে ২ জন (মোট ৫৯৩), পানামা (মোট ৩৯৮) ও অস্ট্রেলিয়ায় (মোট ১০২) কেউ মারা যাননি।
















Leave a Reply