নাইজারে জঙ্গি হামলায় ব্যাপক হতাহত

২৬ আগস্ট ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): নাইজারে জঙ্গি গোষ্ঠী বোকো হারামের হামলায় দেশটির কমপক্ষে ১৬ সেনা সদস্য নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ৯ সেনা সদস্য।

মঙ্গলবার দেশটির দক্ষিণাঞ্চলীয় একটি সামরিক চেকপোস্টে কয়েকশ বোকো হারাম সদস্য হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে। খবর: আল জাজিরা।

এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়,  বোকা হারামের হামলার জবাবে নাইজারের দিফা অঞ্চলে পাল্টা হামলা চালায় সরকারি বাহিনী। ওই হামলায় প্রায় ৫০ জন জঙ্গি নিহত এবং প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এর আগে শুক্রবার (২০ আগস্ট) নাইজারে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ১৬ জন গ্রামবাসী নিহত হয়েছিলেন। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় একটি গ্রামে জুমার নামাজের সময় বন্দুকধারীরা হামলা চালালে এই ঘটনা ঘটে। গত সপ্তাহে ওই একই অঞ্চলের অন্য একটি গ্রামে হামলা চালিয়ে ৩৭ জন সাধারণ নাগরিককে হত্যা করে বন্দুকধারীরা। নিহতদের মধ্যে ১৪ জন শিশুও ছিল।

জাঙ্গি হামলা/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *