নাইজেরিয়ায় ফের শিক্ষার্থী অপহরণ

২৬ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় জামফারা এলাকায় একটি স্কুল হোস্টেলে হানা দিয়ে কয়েকশ ছাত্রীকে অপহরণ করেছে বন্দুকধারীরা।

শিক্ষক ও অভিভাবকদের বরাতে বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।

এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে আফ্রিকান দেশটিতে দ্বিতীয় বারের মতো গণঅপহরণের ঘটনা ঘটেছে।

খবরে বলা হয়, শুক্রবার সকালের দিকে অনির্দিষ্টসংখ্যাক স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে গেছে অস্ত্রধারী দস্যুরা। তবে এ ব্যাপারে কোনও বিস্তারিত তথ্য দিতে পারেনি কর্তৃপক্ষ।

সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় জাংবির এক শিক্ষক বলেন, শিক্ষার্থীদের গণনার পর তিন শতাধিক শিক্ষার্থীর হিসাব মিলছে না।

নাইজেরিয়া/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *