নাইজেরিয়ায় বন্দুকযুদ্ধে জঙ্গি নিহত

১১ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যে দেশটির সেনাবাহিনীর সাথে বন্ধুকযুদ্ধে বোকো হারামের অন্তত ১৯ জঙ্গি নিহত হয়েছে।

বুধবার নিরাপত্তা সূত্র এ খবর নিশ্চিত করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র আরও জানিয়েছে, বর্নোর কালা বালগে শহরের রানে মঙ্গলবার বন্দুকযুদ্ধকালে বোকো হারাম গ্রুপের বন্দুক বহনকারী ৫টি ট্রাকও ধ্বংস করা হয়েছে।

বোকো হারাম জঙ্গিরা বন্দুক বহনকারী ৮টি ট্রাক চালিয়ে রান শহরের সেনা ঘাঁটিতে হামলার উদ্যোগ নিয়েছিল।

সনাবাহিনী জঙ্গিদের হামলার উদ্যোগের খবর পেয়ে তাদের বিরুদ্ধে তীব্র স্থল ও বিমান হামলা চালিয়েছে। এ সময়ে পালাতে থাকা ১৯ জঙ্গি প্রাণ হারিয়েছে।

নাইজেরিয়া/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *