নাম বদলালেন দীপিকা

২৮ নভেম্বর ২০২০ (বিনোদন ডেস্ক): বলিউড কন্যা দীপিকা পাড়ুকোন। ট্যুইটারে ছিলেন স্বনামেই। হঠাৎই নাম পরিবর্তন করে হয়ে গেলেন ‘তারা’। 

‘তমাশা’ ছবির ৫ বছর পূর্তিতে ট্যুইটারে নিজের আইডি’র নাম পরিবর্তন করেন দীপিকা। ছবিটির ৫ বছর পূর্তিতে স্মৃতিচারণও করেন এই হার্টথ্রব। তার চরিত্রের নাম ছিল ‘তারা’। ছবিটিতে দীপিকার বিপরিতে অভিনয় করেছেন রণবীর কাপুর।

ভারতের আনন্দবাজার পত্রিকা বলছে, সামাজিক ইস্যু নিয়ে তৈরি ‘তমাশা’ চলচ্চিত্রটির মুক্তির পাঁচ বছর হলো শুক্রবার। ট্যুইটারের নিজের আইডি’র নাম বদলের মধ্য দিয়েই দিনটি পালন করলেন দীপিকা। 

শুধু তাই নয়, ট্যুইটারের ছবিটিও বদলে দিয়েছেন দীপিকা। ‘তমাশা’ ছবির একটি পোস্টার আপলোড করেছেন তিনি। তাতে দেখা যায় রণবীর কাপুর আর তিনি একে অপরের ঘাড়ে হাত দিয়ে রয়েছেন।

বিনোদন/এসকেএম/টিটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *