নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীর সুদূরপ্রসারী পরিকল্পনার কারনেই নারী ফুটবলে সাফ চ্যাম্পিয়ন হওয়া সম্ভবপর হয়েছে। এমনটাই বলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ আহসান রাসেল।
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ হল ছাত্রলীগ আয়োজিত বজ্রকন্ঠ থেকে স্বাধীনতা ক্রিকেট টুর্নামেন্টের গ্রান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ১৯৯৬ সালে ক্ষমতায় এসে নারী ফুটবলসহ অন্যান্য খেলাতে নারীদের উৎসাহিত করেছিলেন। তিনিই প্রথম নারীদের খেলাধুলায় অংশগ্রহনে পৃষ্ঠপোষকতা করেন। কিন্তু বিএনপি জামায়াতের সাম্প্রদায়িক গোষ্ঠী সে উদ্যোগকে বন্ধ করে দেয়। ২০০৯ সালে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চালু করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা প্রতিবছর বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ ১৭ টুর্নামেন্ট আয়োজন করছি। শুধু তাই নয়, আমরা বঙ্গবন্ধু আন্তঃ বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়নশীপ আয়োজন করছি। প্রধানমন্ত্রীর নির্দেশে এ বছরেই আমরা আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করবো।
জাহিদ আহসান রাসেল/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply