নায়ক ফারুকের মরদেহ আসবে কাল

নিউজ ডেস্ক: চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মরদেহ আগামীকাল মঙ্গলবার দেশে আনা হবে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সভাপতি শেখ বজলুর রহমান।

তিনি বলেন, আগামীকাল বিকালের মধ্যে ফারুকের মরদেহ দেশে আনা হবে। জানাজা ও দাফন নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।

এর আগে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্থানীয় সময় আজ সকাল ১০টায় চিকিৎসাধীন মারা যান বর্ষীয়ান এ অভিনেতা।

জলছবি চলচ্চিত্রের মাধ্যমে সিনেমা জগতে প্রবেশ করেন নায়ক ফারুক। প্রথম ছবিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন বাংলা চলচ্চিত্রের মিষ্টি মেয়ে বলে খ্যাত কবরী। তার প্রথম ছবির পর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। উপহার দিয়েছেন একের পর এক জনপ্রিয় সিনেমা।

তিনি একশ’ সিনেমারও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার বেশিরভাগ সিনেমাই দর্শকদের হৃদয় জয় করতে পেরেছিল।

নায়ক ফারুক/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *