নিখোঁজ সাবমেরিনটির ধ্বংসাবশেষ উদ্ধার

২৪ এপ্রিল ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ইন্দোনেশিয়া): ৫৩ জন নাবিকসহ নিখোঁজ ইন্দোনেশিয়ার কেআরআই নাঙ্গালা-৪০২ সাবমেরিনটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

শনিবার নিখোঁজ হওয়া সাবমেরিনটি ডুবে যাওয়ার কথা নিশ্চিত করেছে দেশটির নৌবাহিনী। খবর: বিবিসি।

তিনদিন পর সাবমেরিনটির ডুবে যাওয়ার কথা নিশ্চিত করে নৌবাহিনী আরও বলেন, সাবমেরিনটিতে থাকা ৫৩ জন নাবিককে জীবিত উদ্ধারের আশা শেষ হয়ে গেছে।

নৌবাহিনী প্রধান ইউডো মারগোনো শনিবার জানান, উদ্ধারকর্মীরা একাধিক বস্তু পেয়েছেন। এসব প্রমাণের প্রেক্ষিতে আমরা এখন সাবমেরিনটিকে নিখোঁজ না বলে ডুবে গেছে বলব।

তিনি বলেন, একটি স্ক্যানারে ধরা পড়েছে সাবমেরিনটি ৮৫০ মিটার গভীরে রয়েছে। যা মানুষের বেঁচে থাকার গভীরতা সীমার চেয়ে অনেক বেশি। এটি ৫০০ মিটার গভীর পর্যন্ত চলাচলের জন্য নির্মিত।

ধারণা করা হচ্ছে সমুদ্রের যতো গভীরে সাবমেরিনিটি চলাচল করতে পারতো তার চেয়েও সাড়ে আটশো মিটার নিচে এটি তলিয়ে গেছে।

জাহাজটির সন্ধানে যারা উদ্ধার তৎপরতা পরিচালনা করছিল তারা ওেই জাহাজের কিছু জিনিসপত্র পেয়েছে। তা থেকেই ধারণা করা হচ্ছে যে সাবমেরিনটি ডুবে গেছে।

যেসব জিনিস পাওয়া গেছে তার মধ্যে রয়েছে জায়নামাজ, গ্রিজের একটি বোতল ও একটি যন্ত্র যা পর্পোডের হাত থেকে জাহাজটিকে রক্ষায় সাহায্য করে।

উল্লেখ্য, বুধবার সকালে বালি উপকূল থেকে ৬০ মাইল (৯৬ কিলোমিটার) দূরে সাবমেরিনটি নিখোঁজ হয়।

সাবমেরিন/এসকেএম