নিউজ ডেস্ক: যারা নির্বাচন বর্জন করে, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এমপি।
মঙ্গলবার সকালে সিলেট নগরীর জিন্দাবাজারে সিলেট জেলা প্রেস ক্লাবর সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার পরিবর্তনের জন্য সবাইকে নির্বাচনে আসতে হবে, ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে হবে। নির্বাচন ছাড়া সরকার পরিবর্তন কোন সুযোগ নেই। একমাত্র নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন সম্ভব।
ডক্টর মোমেন বলেন, যারা নির্বাচন বর্জন করছেন, তারা গণতন্ত্রে বিশ্বাস করেন না। তাই তারা নির্বাচন বানচাল করতে চান।
দেশের উন্নয়নে সরকারের পাশাপাশি সাংবাদিকদের সহযোগিতার আহ্বান জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন সমস্যা-সম্ভাবনা সম্পর্কে সাংবাদিকদের লেখনীতে তুলে ধরতে হবে। তবেই দেশের উন্নয়ন তরান্বিত হবে।
সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি হাসিনা বেগমের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি ফয়জুর রহমান আলাওর ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনসহ ক্লাবের সদস্য বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
পররাষ্ট্রমন্ত্রী/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply