১ সেপ্টেম্বর ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): নৌযানে যাত্রীদের ভাড়া প্রতি কিলোমিটারে ১৫ পয়সা কমিয়ে নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে এটি কার্যকর হবে।
বৃহস্পতিবার নৌপরিবহন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
নৌযানের যাত্রীভাড়া কমানোর ফলে ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য জনপ্রতি যাত্রীভাড়া প্রতি কিলোমিটারে ৩ টাকা হতে ১৫ পয়সা কমিয়ে ২ দশমিক ৮৫ টাকা এবং প্রথম ১০০ কিলোমিটারের অধিক দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রীভাড়া ২ দশমিক ৬০ টাকা থেকে ১৫ পয়সা কমিয়ে ২ দশমিক ৪৫ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। জনপ্রতি যাত্রীভাড়া সর্বনিম্ন ৩৩ টাকা থেকে ৩ টাকা হ্রাস করে ৩০ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।
গত মাসে নৌযানে যাত্রীভাড়া পুনর্নির্ধারণের ফলে বর্তমানে ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য জনপ্রতি যাত্রীভাড়া প্রতি কিলোমিটারে রয়েছে ৩ টাকা। ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের জন্য প্রতি কিলোমিটারের যাত্রীভাড়া রয়েছে ২ দশমিক ৬০ টাকা। জনপ্রতি যাত্রীভাড়া রয়েছে সর্বনিম্ন ৩৩ টাকা।
২০২১ সালে নৌযানে যাত্রীভাড়া পুনর্নির্ধারণ করায় ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য প্রতি কিলোমিটারের যাত্রীভাড়া ছিল ২ দশমিক ৩০ টাকা। ১০০ কিলোমিটারের অধিক দূরত্বের জন্য প্রতি কিলোমিটারের যাত্রীভাড়া ছিল ২ টাকা। জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ছিল ২৫ টাকা। এর আগে ২০১৩ ও ২০১২ সালে নৌযানের যাত্রীভাড়া পুনর্নির্ধারণ করা হয়।
লঞ্চভাড়া/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply