২৬ জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ভারত): ভারতের কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা পদত্যাগ করেছেন।
সোমবার রাজ্য গভর্নর থাওয়ার চাঁদ গেহলটের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। খবর: টাইমস অব ইন্ডিয়া।
খবরে বলা হয়, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রবীণ নেতা বি এস ইয়েদুরাপ্পা। এইচ ডি কুমারাস্বামীর নেতৃত্বাধীন জোট সরকারের পতনের পর ২০১৯ সালে তিনি মুখ্যমন্ত্রী হন। এ নিয়ে চারবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি।
পদত্যাগপত্র দেয়ার পর প্রশ্ন করা হয়েছিল, গভর্নরের দায়িত্ব দেয়া হলে তিনি তা পালন করবেন কি না? এর জবাবে ইয়েদুরাপ্পা বলেন, এই রাজ্য ছেড়ে যাওয়ার কোনও প্রশ্ন নেই। কর্ণাটকের জনগণের কল্যাণে আমি কাজ করব।
পদত্যাগের ঘোষণা দিয়ে এক আবেগঘন বক্তব্য দিয়েছেন ইয়েদুরাপ্পা। তিনি বলেন, বিজেপি নেতা অটল বিহারি বাজপেয়ি প্রধানমন্ত্রী হওয়ার পর আমাকে কেন্দ্রীয় সরকারের মন্ত্রী করতে চেয়েছিলেন। কিন্তু আমি বলেছিলাম, আমি কর্ণাটকেই থাকব। এখন কর্ণাটকে বিজেপি বড় হয়েছে। এটা সব সময় আমার জন্য অগ্নিপরীক্ষা ছিল।
ভারত/এসকেএম















