পদ্মাসেতুতে প্রথম টোল দিলেন প্রধানমন্ত্রী

২৫ জুন ২০২২ (নিউজ ডেস্ক): পদ্মাসেতুতে প্রথম টোল দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার দুপুর ১২টার একটু আগে মাওয়ায় পদ্মাসেতু উদ্বোধন করেন তিনি।

জানা যায়, প্রধানমন্ত্রীই প্রথম ব্যক্তি যিনি টোল দিয়ে পদ্মাসেতু পার হয়েছেন।

পদ্মাসেতু আজ যানবাহন চলাচলের জন্য উদ্বোধন করা হলেও আগামীকাল সকাল ছয়টায় সর্বসাধারণের যান চলাচলের জন্য খুলে দেয়া হবে।

এর আগে গতকাল শুক্রবার পদ্মা বহুমুখী সেতুর টোল প্লাজার জন্য মাওয়া প্রান্তে টোল প্লাজা অতিক্রম করে কিছু পাবলিক গাড়ি নিয়ে পরীক্ষা চালায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পরীক্ষামূলক যানচলাচল প্রক্রিয়া সাত দিন ধরে হয়। কর্তৃপক্ষ এ সময়ের মধ্যে টোল নেয়া এবং স্লিপ দেয়ার প্রক্রিয়াটির মহড়া দেয়।

পদ্মাসেতু/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ