পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ সীমিত রাখতে হবে

নিউজ ডেস্ক: দেশের উন্নয়নের সাথে সাথে পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণের মাত্রা সীমিত রাখতে হবে। এমনটাই বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোহাম্মদ শাহাব উদ্দিন।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ের পরিবেশ অধিদপ্তরে আয়োজিত ‘বাংলাদেশ: ফার্স্ট বাইএনিয়্যাল আপডেট রিপোর্ট টু দ্য ইউএনএফসিসি’ শীর্ষক প্রকল্পের চূড়ান্ত কর্মশালায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

শাহাব উদ্দিন বলেন, বাংলাদেশ উন্নত দেশে পরিনত হলে গ্রিনহাইজ গ্যাস নিঃসরণের পরিমাণ বাড়বেই। তাই পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণের মাত্রা সীমিত রাখতে প্রয়োজনীয় কাজ করতে হবে। বিশেষ করে এনডিসিতে উল্লেখিত প্রশমনমূলক কার্যক্রমসমূহ বাস্তবায়ন করতে হবে। জলবায়ু প্রশমণ ও অভিযোজন মূলক কর্মকান্ডের মাধ্যমে পরিবর্তনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে।

পরিবেশ অদিপ্তরের মহাপরিচালক ডক্টর আবদুল হামিদের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার ও পরিবেশ সচিব ডক্টর ফারহিনা আহমেদ। সম্মানিত অতিথি ছিলেন ইউএনডিপির ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ কৃষ্ণা রাজ অধিকারী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক মির্জা শওকত আলী।

শাহাব উদ্দিন/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *