১ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার সব রেকর্ড ছাপিয়ে গেল আজ। গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ১৪৩ জন মারা গেছেন। গতকালের চেয়ে আজ ২৮ জন বেশি মারা গেছেন। গতকাল ১১৫ জন মারা যান। এর আগে একদিনে সর্বোচ্চ ১১৮ জন মারা যান।
এ নিয়ে টানা পঞ্চম দিনের মত শতাধিক মানুষের মৃত্যু হলো। এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন ১৪ হাজার ৬৪৬ জন।
বৃহস্পতিবার ওয়ার্ল্ডোমিটার জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় ৮ হাজার ৩০১ জনের করোনা শনাক্ত হয়েছে। গতকাল আক্রান্ত হয়েছিল রেকর্ড ৮ হাজার ৮২২ জন। এ পর্যন্ত দেশে ৯ লাখ ২১ হাজার ৫৫৯ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
আরও সংবাদ দেখতে: দেশে করোনায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড
গত ২৪ ঘন্টায় বাসা ও হাসপাতাল মিলিয়ে সুস্থ হয়েছেন ৪ হাজার ৬৬৩ জন। করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ লাখ ২০ হাজার ৯১৩ জন।
করোনা/টিটি/আরএম
















Leave a Reply