আন্তর্জাতিক ডেস্ক: ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ স্বীকার করেছেন- পশ্চিমারা শুধু রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয়, দেশটির সরকারও পরিবর্তন করতে চায়। এমনটাই বলেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।
এক টেলিগ্রামবার্তায় মারিয়া জাখারোভা বলেন, ফরাসি একটি সংবাদমাধ্যমকে গত রোববার রাতে সাক্ষাৎকার দেয়ার সময় ম্যাক্রোঁ রাশিয়ার বিরুদ্ধে এ ষড়যন্ত্রের তথ্য ফাঁস করেন। এ কথা বলেন। খবর: ইয়েনি সাফাক।
ম্যাক্রোঁ বলেন, রাশিয়াকে ধ্বংস করতে চায় না পশ্চিমারা, তারা এর শাসক পরিবর্তন করতে চায়।
ইমানুয়েল ম্যাক্রোঁর এক মন্তব্যের জেরে তাকে পূর্বসূরি নেপোলিয়ান বোনাপার্টের পরাজয়ের কথা স্মরণ করিয়ে দিলেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।
জাখারোভা বলেন, ফ্রান্সের ইতিহাস ম্যাক্রোঁকে দিয়ে শুরু হয়নি। তার আগেও বহু নেতা ছিলেন। ইতিহাস থেকে ফ্রান্সকে শিক্ষা নেয়ার ইঙ্গিত দিয়ে ম্যাক্রোঁকে ‘মূল্যহীন’ আখ্যা দেন মারিয়া।
রাশিয়া/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply