১৮ সেপ্টেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ভারতের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং পদত্যাগ করেছেন।

শনিবার বিকেল সাড়ে চারটার দিকে রাজভবনে গিয়ে পদত্যগ পত্র জামা দেন তিনি। তার পদত্যাগের খবর টুইট করে জানিয়েছেন অমরিন্দরের ছেলে রানিন্দর সিং।
এদিকে কংগ্রেসের অভ্যন্তরীণ কোন্দলের জেরে তিনি পদত্যাগ করেন বলে ভারতের একটি গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি নভজ্যোত সিং সিধুকে কংগ্রেসের পাঞ্জাব ইউনিটের প্রধান হিসেবে নিয়োগ দেয়ায় তিনি পদত্যাগ করেন। পাঞ্জাবের বিধান সভা নির্বাচনের মাত্র পাঁচমাস আগে এই পদত্যাগের খবর সামনে এলো।
জানা গেছে, স্থানীয় সময় শনিবার সকালে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর সাথে কথা বলে পদত্যাগের কথা জানান আমরিন্দর। সোনিয়া গান্ধীকে তিনি বলেন আপমানিত হওয়ার চেয়ে পদত্যাগ করাই শ্রেয়।
তবে মখ্যমন্ত্রীর পদ ছাড়লেও কংগ্রেস ছাড়ার কোনও পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তিনি।
পাঞ্জাব/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply