পাবজি খেলতে খেলতে ট্রেনের নিচে চার কিশোর

২৩ আগস্ট ২০২১ (ভারত ডেস্ক): ভারতের পশ্চিমবঙ্গে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার ধুমডাঙ্গী স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে চার কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

হিন্দুস্তান টাইমস জানায়, রাতে ওই চার কিশোর রেললাইনের ওপর দিয়ে কানে হেডফোন দিয়ে হেঁটে যাচ্ছিল। চোখ ছিল মোবাইল ফোনে। মোবাইল গেম পাবজি, ফ্রি ফায়ারের মতো খেলায় ব্যস্ত ছিল তারা।

এ সময় ছুটে আসছিল আগরতলা-দেওঘর এক্সপ্রেস। রেললাইনের ওপর কিশোরদের দেখতে পেয়ে অনেকে চিৎকার করছিলেন। ট্রেনের চালকও হুইসেল বাজাচ্ছিলেন। কিন্তু চার কিশোরের কানে কোনও কিছুই পৌঁছেনি। ট্রেনে কাটা পড়ে একসাথে মৃত্যু হয় তাদের।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রেল পুলিশ। নিহতরা প্রত্যেকেই চোপড়ার কোনাগাছ গ্রামের বাসিন্দা। তবে তাদের পুরও পরিচয় এখনও জানা যায়নি।

ট্রেন দুর্ঘটনা/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *