পুত্র সন্তানের মা হলেন নেহা

৪ অক্টোবর ২০২১ (বিনোদন ডেস্ক): আবারও মা হলেন বলিউজ জনপ্রিয় তারকা নেহা ধুপিয়া। কন্যা সন্তানের জন্মের দুই বছর পরে নেহা ধুপিয়া ও আঙ্গাদ বেদী দম্পতির ঘর আলো করে এলো পুত্র সন্তান।

নতুন অতিথিকে স্বাগত জানানোর পাশাপাশি রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন নেহা ও আঙ্গাদ দম্পতি।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করে আঙ্গাদ বেদী লিখেছেন, ইশ্বরের আশীর্বাদে আমাদের একটি পুত্র সন্তান হয়েছে। নেহা ও সন্তান দুইজনই সুস্থ আছেন।

ভালোবেসে ২০১৮ সালে বিয়ের বন্ধনে অবদ্ধ হন আঙ্গাদ-নেহা। মেহের নামে তাদের একটি কন্যাসন্তানও রয়েছে।

প্রসঙ্গত ‘সিং ইজ কিং, তুমহারি সুলু, হিন্দি মিডিয়াম, লাস্ট স্টোরিজ, এর মতো বলিউড সিনেমায় অভিনয় করেছেন নেহা। প্রিয়াংকা বন্দ্যোপাধ্যায়ের শর্ট ফিল্ম ‘দেবী’-তে তাকে শেষবার দেখা গেছে।

নেহা ধুপিয়া/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *